ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৯-১২-২০২১ রাত ৮:১৯

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী মনোয়ন পত্র প্রত্যাহার করেন। উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৩০জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রত্যাহার করেন ৪ জন, চূড়ান্ত প্রার্থী ৭৬জন। সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেন ২৯জন, চূড়ান্ত প্রার্থী ৩৪৮জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ৮, হাত পাখা ৪ ও স্বতন্ত্র ৩২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রত্যাহার করেন ১৩জন। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন হাবিবুর রহমান ও মোহাম্মদ এয়াছিন, সংরক্ষিত মহিলা সদস্য  প্রত্যাহার করেন ১ ও সাধারণ সদস্য প্রত্যাহার করেন ৩জন।

সাতবাড়ীয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। মক্রবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আহসান হাবিব, মাহবুবুল হক চৌধুরী ও মোবারক খাঁন মনোনয়ন প্রত্যাহার করেন, সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।পেরিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ২  প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোতালেব হোসেন, ফারুক জাহাঙ্গীর, এয়াকুব আলী ও মাহবুবুর রহমান, সাধারণ সদস্য পদের ৪জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন ।

বাংগড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে পেয়ার আহম্মেদ, সাধারণ সদস্য পদের ৩জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।মৌকারা ইউনিয়নে চেয়ারম্যান পদে জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য ১ ও সাধারণ সদস্য পদের ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।ঢালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম, গোলাম মাওলা ছুট্টু, সংরক্ষিত মহিলা সদস্য ২, ও সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২.৩ নং ওয়ার্ডে জাকিয়া আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে।২০ ডিসেম্বর সোমবার প্রতিক বরাদ্দ ও ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ