ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডে সুখবর পেয়েছে বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১২:৩

নিউজিল্যান্ডে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেষ করোনাভাইরাস পরীক্ষায় করোনা আক্রান্ত রঙ্গনা হেরাথ ছাড়া দলের বাকি সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এতে উবে গেছে শঙ্কার মেঘ। সব শঙ্কা দূরে ঠেলে আগামীকাল (২১ ডিসেম্বর) অনুশীলন শুরু করবে টাইগাররা। নিউজিল্যান্ড থেকে এই স্বস্তির খবর জানিয়েছেন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সোমবার সকালে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বললেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান (কোয়ারেন্টাইন) থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’ 

সঙ্গে যোগ করেন সুজন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। তো দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’ 

গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। গত বছর ১৪ দিনের কোয়ারেন্টাইন করলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে ৭ দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তবে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামেন। কিন্তু এরপর আবার শুনতো হয় দুঃসংবাদ। ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের। এই বন্দি জীবন শেষ হচ্ছে মুমিনুল হকদের। করোনাভাইরাস টেস্টে নেগেটিভ আসায় ২১ তারিখ থেকেই অনুশীলনে নামতে পারবে গোটা দল।

তবে করোনাভাইরাসে আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে না সফরকারীরা। হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে নিউজিল্যান্ডের কোভিড সেন্টারে। বর্তমানে সেখানেই আছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে