ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যুব এশিয়া কাপে পিছিয়ে গেল বাংলাদশ-নেপাল ম্যাচ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১২:৫

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ এর খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যুবাদের এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে পরিবর্তন হয়েছে সেই সূচি। নতুন সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ডিসেম্বর।

২৪ তারিখ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক রাকিবুল হাসানের দলের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে আগামী ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এক নজরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পরিবর্তিত সূচি-

২৩ ডিসেম্বর-  ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম কুয়েত, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর- আফগানিস্তান বনাম পাকিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা

২৪ ডিসেম্বর- বাংলাদেশ বনাম নেপাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৪ ডিসেম্বর- ভারত বনাম পাকিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা

২৫ ডিসেম্বর- বাংলাদেশ বনাম কুয়েত, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর- আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা

২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম নেপাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা

২৭ ডিসেম্বর- ভারত বনাম আফগানিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা

২৮ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর- নেপাল বনাম কুয়েত, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা

৩০ ডিসেম্বর- ১ম সেমিফাইনাল, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর- ২য় সেমিফাইনাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা

৩১ ডিসেম্বর- ফাইনাল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহযিবুল ইসলাম, আরিফুল ইসলাম মো: ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মো: আশিকুজ্জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন। 

ট্রাভেল রিজার্ভ : আহসান হাবিব লিওন, জিদান আলম।

স্ট্যান্ড বাই : মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে