ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পাঁচ মাসে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১২:৫

আগামী ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মে মাস- এই পাঁচ মাসের মধ্যে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে ১৫টি ম্যাচ খেলবে দুদল। দুই সফর মিলিয়ে ৮টি ওয়ানডে, ৫টি টি-টোয়েন্টিন ও ২টি টেস্ট খেলবে তারা।

সোমবার (২০ ডিসেম্বর) দুই বোর্ডের পক্ষ থেকেই সিরিজ দুটির বিষয়ে জানানো হয়। তবে এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী ২০২২ সালের ডিসম্বরে পাকিস্তানে আসবে কিউইরা। এই সফরটি এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) এর অংশ। অক্টোবরে নিউজিল্যান্ড যে পাকিস্তান সফর স্থগিত করেছিল, দ্বিতীয় সফরটি তার বিকল্প।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বললেন, ‘আলোচনা ও ফল নিয়ে আমি খুশি। মার্টিন স্নেডেন ও তার বোর্ডকে সাহায্যের জন্য ধন্যবাদ। এই সিদ্ধান্ত দুই বোর্ডের শক্ত ও ঐতিহাসিক সম্পর্কের উদাহরণ। এটা প্রমাণ করে ক্রিকেট পাড়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ সদস্য।’

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমাদের সম্মানিত চেয়ারম্যান, রমিজ রাজা ও মার্টিন স্নেডেন দুবাইয়ে দারুণ ফলপ্রসু আলোচনা করেন, যা দুই বোর্ডের সম্পর্ক আরো দৃঢ় করেছে। পাকিস্তানে আবার ফিরতে পারা দারুণ ভালোলাগার বিষয় হবে।’

প্রথম সফরের সূচিতে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ এবং ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ। পরেরটি ২০২৩ সালের মে মাসে। ভারত বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে এসে সমান ৫টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ব্ল্যাকক্যাপসরা। এই দুই সিরিজের সূচি চূড়ান্ত করতে যৌথভাবে কাজ করবে পিসিবি ও এনজেডসি।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো