ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১৬৪ বাংলাদেশিসহ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪৩৯


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ২:১৮

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ও আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। লিবিয়ার কোস্টগার্ডের দুটি জাহাজ পৃথক অভিযান চালিয়ে সাগরের ভাসমান রাবারের নৌকা থেকে এই অভিবাসপ্রত্যাশীদের উদ্ধার করে। তাদের সবাই আফ্রিকা ও এশিয়ার নাগরিক।

লিবিয়ান নৌবাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারের পর তাদের জাহাজ দুটি রাজধানী ত্রিপোলির নৌ-ঘাঁটিতে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসে। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের অবৈধ অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের শেল্টার ক্যাম্পে রাখা হয়েছে। 
চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়ার কোস্ট গার্ড নয় হাজার ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় উদ্ধার করে। গত বছরের একই সময়ে উদ্ধার হয়েছিল সাত হাজার ১০০ জন। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ মাজন

গত বৃহস্পতিবার ত্রিপোলি সফররত ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস সঙ্গে বৈঠকে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ মাজন জানিয়েছেন, লিবিয়ায় এখন নানা দেশের প্রায় সাত লাখ অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী হাইকমিশন ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ১১ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেশি। এ ছাড়া, সাগর পাড়ি দিতে গিয়ে গত জানুয়ারি থেকে গত ২১ মে পর্যন্ত ৭০০’র বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গত বছর মারা গিয়েছিলেন ১,৪০০ জন।

গত ১৮ মে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬৮ বাংলাদেশিকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী। ওই ঘটনায় এখনও ১৩ বাংলাদেশি নিখোঁজ রয়েছে। তারা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিলেন।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা