ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে নৃ-গোষ্ঠীদের উপর হামলার প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ৪:১৭
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও ক্ষেত মজুর সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
ক্ষেত মজুর সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবির শেরপুর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, কৃষক সমিতির বগুড়া জেলার সভাপতি সন্তোষ পাল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাত, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা সন্তোষ সিং, জান মাহাতো, কমল সিং, মো. আলম, আব্দুস ছালাম প্রমূখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা সমাজের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের নিজস্ব কোন জায়গা জমি নেই। সরকারি খাস জমির উপর কোন রকমে বসবাস করে। খাস জমিতে ভূমিহীনদের অধিকার থাকলেও সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ীভাবে ভূমি বরাদ্দ করা হয় না। এর ফলে অধিকাংশ সময়ই স্থানীয় প্রভাবশালীরা আদিবাসীদের উচ্ছেদ করে ভূমি দখলের পায়তারা করে। তারই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সন্ত্রাসীরা শেরপুরের মির্জাপুরের পুরাতন হাটখোলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে হামলা চালিয়ে নারী শিশু সহ ১৫ জনের অধিক অধিবাসীকে আহত করেছে। এখনও দুইজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন বক্তারা, পুলিশের উদসীনতার কারণে সন্ত্রাসীরা প্রকাশ্যে বিচরণ করছে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত