ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বার্সেলোনার জন্য অপেক্ষা করবেন হালান্ড


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ১১:৫৮

বার্সেলোনার সমস্যাটা অর্থনৈতিক। লিওনেল মেসি চলে যাওয়ার পর সংকটটা একজন স্ট্রাইকারেরও। ওই অভাব পূরণ করতে আর্লিং হালান্ডের দিকে চোখ আছে ক্লাবটির, খবরটা পুরোনো। তবে বার্সেলোনার যে অর্থনৈতিক অবস্থা, তাতে আদৌ তারা ৩০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে হালান্ডকে দলে ভেড়াতে পারবে কি না এমন প্রশ্ন চারদিকে।

নরওয়ে তারকার দিকে ইতোমধ্যেই চোখ পড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের নামও। তবে যে কারো জন্যই অপেক্ষা করবেন হালান্ড, স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড তারকার অ্যাজেন্ট মিনো রাইওলা।

তিনি বলেছেন, ‘হালান্ড বার্সেলোনার জন্য অপেক্ষা করবে কি না? সে যে কারো জন্য অপেক্ষা করবে। আমাদের কোনো দলের সঙ্গেই আগে থেকে কোনো চুক্তি হয়নি। সেরা বিকল্পটাকে খুঁজছি তার জন্য, ডর্টমুন্ডে আরেক বছর থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। সেটা এখনও সম্ভব।’

বার্সেলোনার বেহাল দশার কথা এখন সবারই জানা। অর্থনৈতিক এই অবস্থার কারণে তাদের ২১ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে লিওনেল মেসির সঙ্গে। তবে তাদের এই অবস্থা দ্রুতই কেটে যাবে বলে মনে করেন রাইওলা। সর্বোচ্চ দুই বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস তার।

তিনি বলেছেন, ‘বার্সেলোনা সবসময়ই বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। এমনকি তাদের এখনকার অবস্থাতেও। এক-দুই বছরের মধ্যেই তারা আবার ফিরে আসবে। তাদের বেশ কয়েকটি বড় অর্থনৈতিক চুক্তিতে যাওয়ার ক্ষমতা আছে। তাদের এক বা দুই বছর লাগবে ফিরে আসতে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে