নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে গিয়ে অবশেষে খোলা আকাশের নিচে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন করতে পারলো বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ১১ দিন রুম কোয়ারেন্টাইনে থাকার পর মঙ্গলবার লিংকন ইউনিভার্সিটি মাঠে ফুরফুরে মেজাজে প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগাররা।
দলীয় অনুশীলনের লক্ষ্যে গত বৃহস্পতিবারও (১৬ ডিসেম্বর) লিংকন ইউনিভার্সিটি মাঠে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টির কারণে সেদিন নিজেদের মধ্যে আড্ডা ও হালকা হাঁটাহাঁটি করেই ফিরে যেতে হয়েছিল হোটেলে। সেদিনই জানা যায়, আরও তিনদিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো বহরকে।
ফলে নিউজিল্যান্ডে বাংলাদেশের রুম কোয়ারেন্টাইন দাঁড়ায় মোট ১১ দিনের। যা শেষ করে আজ থেকে অনুশীলন শুরু করতে পেরেছে মুমিনুল হকের দল। বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘বাইরে বের হয়ে দারুণ লাগছে। একটা রুমের মধ্যে টানা ১১ দিন বেশ চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য।’
তিনি আরও যোগ করেন, ‘নীল আকাশ, উজ্জ্বল সূর্যালোকে বাইরে অনুশীলনে নেমে ছেলেরা খুব খুশি। সবাই বোলিং-ব্যাটিং অনুশীলন করছে।’
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ খেলার জন্য আগামী শুক্রবার তাউরাঙ্গায় চলে যাবে টাইগাররা। এর আগে লিংকন ইউনিভার্সিটি মাঠেই চলবে সংক্ষিপ্ত অনুশীলন। যেখানে নিজেদের মানসিক ধকল কাটিয়ে খেলায় মনোযোগ ফেরানোর দিকেই লক্ষ্য হেড কোচের।
ডমিঙ্গোর ভাষ্য, ‘টেস্ট ম্যাচের আগে ছয়দিনের অনুশীলনের জন্য তাউরাঙ্গা যাওয়ার আগে আগামী ২-৩ দিন গভীর মনোযোগ দিয়ে অনুশীলন চলবে, যাতে ছেলেরা ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ফিরে পেতে পারে। আশা করি এর মধ্যে ছেলেরা ছন্দে ফিরবে এবং টেস্টের জন্য তৈরি হয়ে যাবে।’
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়