চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আরেক শতামেক কর্মী
গাজীপুর মহানগরের মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকচাপায় আহত অপর কর্মীও মারা গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মিজানুর রহমান (৫০) গাজীপুর মহানগরীর মেঘডুবি এলাকার মো. মফিজুদ্দিনের ছেলে। তিনি মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগে কর্মরত ছিলেন। এর আগে দুর্ঘটনার দিন মারা গেছেন একই প্রতিষ্ঠানের মাইক্রেবায়োলজি বিভাগের কর্মচারী ও মেঘডুবি এলাকার বশির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৭)।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. আব্দুল কাদের জানান, হতহতরা দুজনেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারী। হাসপাতালের ডিউটি শেষে মোটরসাইকেলযোগে তারা মেঘডুবি এলাকার বাসায় ফিরছিলেন। পথে একটি ট্রাকের চাপায় তারা গুরুতর আহত হন। মো. রাশেদুলকে ব্রডডেথ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর আহত মিজানুর রহমানের মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছিল। মিজানের এক পা কেটে ফেলা হয়েছে। তার অবস্থাও শঙ্কটাপন্ন ছিলো। আজ (মঙ্গলবার) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৫ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকা থেকে মালবাহী একটি ট্রাক ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাওয়ার পথে মেঘডুবি কলের বাজার এলাকায় বাইপাস সড়ক অতিক্রমকালে সোয়া দুইটার দিকে দুই আরোহীসহ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
এমএসএম / প্রীতি
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied