নৌকার প্রতীক না পেয়ে বিদ্রোহ করায় দুই প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও ধরঞ্জী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগ থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মজনুর রহমান মনু।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মনোনয়ন জমা দেন তারা। সবশেষ গত রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকলেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ওই বিদ্রোহী দুই প্রার্থীকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করেছেন।
এমএসএম / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’