রুটকে অধিনায়কত্ব নিয়ে ‘সবক’ দিলেন পন্টিং
অ্যাশেজে যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না ইংল্যান্ডের। ৫ ম্যাচের সিরিজ, প্রথম দুটিতেই সফরকারীরা হেরে গেছে বেশ বড় ব্যবধানে। জো রুট ব্যাট হাতে রান পেয়েছেন ঠিক, কিন্তু তার নেতৃত্ব সন্তুষ্ট করতে পারছেন না। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের পর এক মন্তব্যে বিপাকেই পড়েছেন তিনি।
তাকে রীতিমতো অধিনায়কত্বের সবক দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। মাঠে রুটের কাজটা কী সেটাই বুঝতে পারছেন না তিনি। বলেছেন, অধিনায়কের কথা না শুনলে বোলারদের আর বোলিংয়ে না আনতে। দিয়েছেন আরও বেশ কিছু পরামর্শ।
পন্টিং বলেছেন, ‘রুটের কথা যখন শুনেছি, অল্পের জন্য চেয়ার থেকে পড়ে যাইনি। তাহলে বোলারদের বদলানোর দায়িত্বটা কার? তুমি কেন অধিনায়ক? যদি তুমি বোলারদের লেন্থে বল করতে বলতেই না পারো, তাহলে মাঠে কাজটা কী?’
তিনি আরও বলেন, ‘জো রুট ফিরে আসতে এবং যা ইচ্ছে করতে পারে। কিন্তু অধিনায়ক হলে, আপনার এই সক্ষমতা থাকতে হবে বোলার কোথায় বল করবে আর করবে না তাতে তোমার ইচ্ছের ভূমিকা থাকতে হবে। যদি তারা কথা না শুনে, তাদের বোলিং দিও না, এটা সহজ ব্যাপার।’
‘অন্য কাউকে সুযোগ দাও বোলিং করতে। অথবা মাঠে তাদের কড়া কথা শুনিয়ে দাও এবং বলো তুমি আসলে কী চাও। এটাই অধিনায়কত্বের সবকিছু।’
এমএসএম / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!