ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মহিষের গাড়ি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৩:৩৬

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মহিষের গাড়ি। এক সময় গরু বা মহিষের গাড়িতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে এমনকি গ্রাম্য অনুষ্ঠানে সমাজের  সকল শ্রেণির মানুষেরা যাতায়াত করতেন। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী আনা-নেওয়ার কাজেও ব্যবহার করতেন এই মহিষের গাড়ি।

৮০-৯০ দশকে গরু বা মহিষের গাড়ির প্রচলন থাকলেও বর্তমান আধুনিক বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির ছোয়ায় মানুষ এখন মহিষের গাড়ি রেখে ট্রেন বাস আর ট্রাকের সাথে উন্নততর জীবন পরিচালনা করছেন।যেখানে মহিষের গাড়িতে একস্থান হতে অন্য স্থানে যাতায়াত করতে কয়েকদিন লাগত সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহারে আমাদের ভ্রমণ কয়েক ঘন্টা লাগছে।আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহারে তেমন আর দেখা যায় না মহিষের গাড়ি।কা

লের পরিক্রমায় হারিয়ে যাওয়া মহিষের গাড়ি হঠাৎই চোখে পড়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায়। কথা হয় মহিষের গাড়িয়াল আব্দুল জলিল মিঞার সাথে। তিনি জানান দুঃখ-দুর্দশার কথা। বলেন, ছোটবেলা থেকে বাপজানের সাথে এই মহিষের গাড়ি চালাতে মহিষগুলোকে আপন করে নিয়েছি। বর্তমানে তেমন আয়-রোজগার না থাকলেও গভীর মায়া আর শখের বশেই এই কাজ করে আসছি।

তিনি আরো জানান, সময় বেশি লাগায় মহিষের গাড়ি রেখে মানুষ এখন নছিমন, করিমন, অটোরিকসা ব্যবহার করছেন। রোজগারের কথা জানতে চাইলে তিনি জানান, কাজ পেলে দিনে  সব খরচ বাদে ১ হাজার টাকা ইনকাম করা যায়। কিন্তু তেমন কাজ আর পাওয়া যায় না। ফলে এই পেশা বাদ দিয়ে অন্য কাজ করেছেন অনেকেই। তাছাড়া বর্তমানে মহিষের খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের সাধ্য অনুযায়ী অর্থের জোগানে সমস্যা সৃষ্টি হচ্ছে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার আর সহজলভ্যতায় হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু পাঠ্যবইয়ে  এসব পড়ে জানতে পারবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এমএসএম / প্রীতি

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২