নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা ট্রলারটিকে ধাওয়ায় করায় ৭ জেলে, মাছ, জাল ও অন্যন্য জিনিসপত্রসহ ট্রলারটি ডুবে গেছে।
জেলেরা হলেন-সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
আজ সোমবার দুপুর দেড়টায় নাফনদীর মোহনায় শাহপরীর দ্বীপের বদরমোকামের “গরা” এলাকায় এ ঘটনা ঘটেছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকাধীন ট্রলার এটি। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় মিয়ানমারের আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি গরায় ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে ৭জন জেলে ছিল। তারা জীবিত অবস্থা কুলে ফিরে আসতে পারলেও ট্রলারটি ডুবে গেছে। ট্রলারে থাকা কয়েক লাখ টাকার মাছ ও জালসহ অন্যন্য জিনিসপত্র ভেসে গেছে।
ট্রলার মালিকের বরাত দিয়ে আবুল কালাম বলেন, গত শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া ঘাট থেকে সাতজন মাঝিমাল্লাসহ ট্রলারটি সেন্টমাটিন দ্বীপে দক্ষিণে বঙ্গোপসাগরের মাছ ধরতে যায়। বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ জালে ধরা পড়ে। সেগুলো নিয়ে টেকনাফে আসার পথে আজ সোমবার দুপুরের দিকে “নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় পৌছালে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা স্পিডবোট যোগে তার ট্রলারটিকে ধাওয়া করেন।এসময় ট্রলারের মাঝি ট্রলারটি দ্রুতগতিতে চালিয়ে নাফনদীর মোহনা শাহপরীর দ্বীপ বদরমোকামের “গরায়” তুলে দেন। ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। মাছ,জাল ও অন্যন্য জিনিসপত্র ভেসে গেছে। জেলেরা সাতরিয়ে কুলে ফিরে আসতে সক্ষম হলেও ট্রলারটি ডুবে গেছে।
ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। মাছ,জাল ও অন্যন্য জিনিসপত্র ভেসে গেছে। ট্রলারটি ডুবে রয়েছে। ট্রলারটি বালুতে ঢুকে যাবার পাশাপাশি ঢেউয়ে কবলে পড়ে ভেঙ্গে যেতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির ধাওয়ায় এবার মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান