রায়গঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মজিবর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। স্বাধীনতার প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’