আনোয়ারায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে কর্মবিরতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহ: স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন,বেতন গ্রেড আপগ্রেডেশন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে আনোয়ারায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালিত হয়।
এসময় তারা বলেন,স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক রা দীর্ঘ দিন ধরে অবহেলিত।স্বাস্থ্য সহকারী দের কাজের স্বীকৃতি স্বরুপ, অনকেগুলো আন্তর্জাতিক পুরষ্কার যেমন এম ডি জি পুরষ্কার,সাউথ সাউথ পুরষ্কার এবং ভ্যাকসিন হিরো পুরষ্কার লাভ করে।অথচ যারা গরু ছাগল,পশু পাখি কে টিকা দেয় তারা টেকনিক্যাল পদমর্যাদা ও ১০ ম গ্রেডে বেতন পাই। আর আমরা সৃষ্টির সেরা জীব মানুষকে টিকা দিয়েও সূচনালগ্নে থেকে ১৬ তম গ্রেডে বেতন পাই।কতৃপক্ষ বার বার বেতন উন্নীতকরণের আশ্বাস দিয়ে ও দাবি বাস্তবায়ন করেনি।তাই আমরা বাধ্য হয়ে সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আবারো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এতে বক্তব্য রাখেন,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ,নূর বেগম,স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তার চৌধুরী, স্বাস্থ্য সহকারী এস এম ইকবাল,মোজাহেরুল ইসলাম,মিজান উদ্দিন,সাইফুল হক,নোমান জামশেদ,সুমন বোস প্রমুখ
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার