ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

অভয়নগরে যৌথ অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ৪:১০

যশোরের অভয়নগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টা থেকে রবিবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদের নেতৃত্বে এবং অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইউএসএ (USA) পিস্তল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানান,উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি এবং অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে থানা সূত্র জানিয়েছে, অস্ত্রটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, দেশের এমন অবস্থায় এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

সিরাজগঞ্জে ১৫৯০ পিস ইয়াবাসহ এক জন গ্রেফতার

‎মিরসরাইয়ে টিলার মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

চার লেনে উন্নিত হবে এবিসি আঞ্চলিক মহাসড়ক

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নেত্রকোণায় ৩০ বছর পর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, দুর্ভোগে শত শত যাত্রী

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতি গ্রেফতার

ডেমরা-তারাব এলাকায় সওজের জায়গা দখল করে খামার, কোয়ার্টার ভাড়ার হিড়িক

বিএনপি নেতাকে দিয়ে জোরপূর্বক হিন্দু পরিবারের জমিদখল: ভারতে চলে যাওয়ার হুমকি

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১ হাজার কেজি চাল পাচারের চেষ্টা