বাঘা থানা কর্তৃক মাদকসহ বিভিন্ন অপরাধে আটক ৩,
রাজশাহী জেলার বাঘা থানার সম্মানিত নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। মাদকসহ হ্যাকার নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে গত ইং ১৩/১২/২০২৫ তারিখ পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের জনৈক ইনছার আলীর পুত্র হুর্মত আলি (৫৩)কে অত্র থানার সাব ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার,রবিউল ইসলামসহ সঙ্গীও ফোর্স অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সময় ১০.৪৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়। একইদিন বাঘা থানার মামলা নম্বর ৫ তারিখ ৯/১০/২০২৫ সেকশন সাইবার সুরক্ষা আইন এর ১৭(১)সহ মাদক মামলায় এজাহার নামীয় পলাতক আসামি একই সাথে বিজ্ঞ আদালত হতে গ্রেফতারের জন্য মুলতবি থাকা আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা বলে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি ২।মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫)পিতা শাহজাহান আলী গ্রাম আরাজি চাঁদপুর থানা বাঘা জেলা রাজশাহীকে গ্রেফতার করা হয়। এরপরও আমাদের অভিযান পার্টির অপারেশন অব্যাহত থাকে। অদ্য ইং ১৪/১২/২০২৫ তারিখ ভোররাতে আড়ানী ইউনিয়নের জিনা রিফুজিপাড়া গ্রামের জনৈক পিয়ারুল ইসলামের পুত্র ঈশান মোল্লা (১৯)কে অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পৃথক পৃথক মাদক মামলার রুজু করত: সকল আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্মানিত এলাকাবাসী আগামীতেও আপনারা পাশে থাকবেন এবং বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে সহায়তা করবেন এই প্রত্যাশায় রইলো। সবাইকে অশেষ ধন্যবাদ।।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী