কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ
'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং বিষয়ে মেহেরপুর কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাকসুদা আখতার খানম। মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার (২৫ আগস্ট) সকালে বেলা ১১টার সময় এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ১২২টি মোবাইল ফোন এবং ১০ লাখ ১৮ হাজার ৩০০ টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করে মেহেরপুর জেলা পুলিশ।
মেহেরপুর পুলিশ বিভাগের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুন ও জুলাই মাসে জেলার তিনটি থানায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে মেহেরপুর সদর থানা থেকে ৪১টি, গাংনী থানা থেকে ৬৪টি এবং মুজিবনগর থানা থেকে ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া, প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৯ লাখ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া ১ লাখ ১ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়েছিল। আজ প্রকৃত মালিকদের কাছে এই মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে, প্রতারণা বা চুরির ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে অবহিত করুন। সাইবার ক্রাইম প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে। "পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। তাই আমাদের সব সময় সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। জনগণের আস্থা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য।" মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামিরুল রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, ডিবির ওসি গোপালসহ মেহেরপুর পুলিশ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার