ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৪:৪৮

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে ১০ নং মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল, এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার রাতে ফের চুরি করতে এলে রানা মিয়াকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ্ব সাইফুল ইসলাম মসজিদের মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করেন। উত্তেজিত জনতা রানা মিয়াকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রানা মিয়ার বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামে। তিনি আমছর আলীর ছেলে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার