বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন
বাউফল- ঢাকা রুটে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে বাউফল-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।
এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন, বাউফল সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিসান, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সিথিলা আক্তার, কারিগরি শাখার শিক্ষার্থী মো. রাব্বি ও আবেদুল ইসলাম আবিদ প্রমুখ।
শিক্ষার্থী কাওসার হোসেন বলেন, “এক মাসে অন্তত ১৫ বার দুর্ঘটনার কবলে পড়েছে চেয়ারম্যান পরিবহন। এতে বহু হতাহতের ঘটনা ঘটলেও কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয়দের পক্ষে কাজী মো. ইলিয়াস হোসেন অভিযোগ করেন, “ঢাকা-বাউফলগামী চেয়ারম্যান পরিবহনসহ অনেক গাড়ি প্রশিক্ষণবিহীন চালকের হাতে চলছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে। আমরা এই পরিবহন আর সড়কে দেখতে চাই না।”
মানববন্ধন শেষে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মিনি বাস ও ট্রাক চালকদের বৈধ লাইসেন্স আছে কিনা তা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা করেন শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার