আক্কেলপুরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় পৌরসদরের শহীদ ছমির মন্ডল স্মৃতিপার্কে হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে ইসলামী সংস্কৃতির উন্নয়নে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃমাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেরাত, হেফজ, আযান, ইসলামী বক্তব্য, ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে আক্কেলপুর এবং ক্ষেতলাল উপজেলার ৩৬ টি প্রতিষ্ঠানের ১ হাজার এক শত ৯৯ জন ছাত্র প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে আক্কেলপুর দারুল কোরআন ক্বওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
আয়োজনকারী হিলফুল ফুজুলের সদস্য মাওলানা আব্দুল মান্নান বলেন, ‘গতানুগতিক জ্ঞান চর্চ্চার পাশাপাশি সাংস্কৃতিক জ্ঞান চর্চ্চার জন্য আমাদের ব্যতিক্রম এই আয়োজন। ইসলামী সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগীতা মাদ্রাসা ছাত্রদের মধ্যে শিক্ষা গ্রহনে আগ্রহ তৈরী হবে। ইসলামী সংস্কৃতি বিকাশে ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যহত থাকবে’।
এমএসএম / প্রীতি
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied