ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জ পৌরসভায় ওয়াটার ট্যাংক পানি শোধনাগার ও গভীর নলকূপের উদ্বোধন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৩:৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ওয়াটার ট্যাংক, পানি শোধনাগার ও গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুর ১২টার দিকে স্যানিটেশন প্রকল্পের ফলক উন্মচন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান (রাফি)।

পৌরসভার ১নং প্যানেল মেয়র শহিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র মুকিতুর রহমান (রাফি) তার বক্তব্যে বলেন, পৌরবাসীর বহুদিনের প্রত্যাশিত এ দাবি পূরণ হতে যাচ্ছে। এ গভীর নলকূপ ও পানি শোধনাগারের মাধ্যমে পৌরবাসী আয়রনমুক্ত ও বিশুদ্ধ পানি সরবরাহ পাবে প্রতিনিয়ত। ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পানি শোধনাগার, পানির ট্যাংক ও গভীর নলকূপের ব্যবস্থা হবে পৌরবাসীর জন্য।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন, পৌরসভার প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান, ২নং প্যানেল মেয়র রিমন তালুকদার, শাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা