ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ: আহত ৩০


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-১২-২০২১ বিকাল ৫:৪১
 কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে
প্রায় ৩০ জন আহত হয়েছেন। ২১ তারিখ মঙ্গলবার বেলা বারোটার দিকে ইউনিয়নের দোস্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মিন্টু ফকির এর অবস্থা আশঙ্কাজনক হাওয়াই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুরে ২ ঘটিকার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 
মিন্টু ফকিরের সর্মথকরা অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় মোমিন মন্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের কয়েকশ’ সমর্থক লাঠি সোটা নিয়ে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় মিন্টু ফকিরের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘন্টা ধরে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার পর যান চলাচল শুরু হয়।  উক্ত সংঘর্ষে দু'জন পুলিশ ও আহত হয়।
 
বটতৈল ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির জানান, আমি সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হয়ে দোস্ত পাড়া এলাকায় পৌঁছালে মোমিন মন্ডলের ভাই-ভাইপো সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি সহ অন্তত ৩০ জন সমর্থক আহত হয়েছেন। তবে এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোমিন মন্ডলের মুঠোফোনে কল দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

এমএসএম / এমএসএম

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ