ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দেশীয় অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৪:০
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১২ জুন) রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
 
গ্রেফতাররা হলো- শহরের ভাঙ্গালগাছ এলাকার ফরহাদ হোসেনের ছেলে মো. শাকিল, দক্ষিণ ছায়াবিথী সোসাইটি স্কুল এলাকার হাসান আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ, ভুরুলিয়া তিন রাস্তা মোড় এলাকার মো. সেলিমের ছেলে সাজ্জাদ রহমান সাব্বির, দক্ষিণ ছায়াবিথীর জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল আলম হৃদয় ও দক্ষিণ ছায়াবিথী এলাকার মানিক মাহবুবের ছেলে সাজেদুল করিম চৌধুরী। দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- রাউডি, সামুরাই ও রামদা।
 
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মো. জাকির হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, শনিবার রাত ৯টার দিকে ওই চক্র দক্ষিণ ছায়াবিথী এলাকায় দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে কোনো অপরাধ সংঘটনের জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে একটি লম্বা চাপাতিসহ তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার (১৩ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত