ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পাপনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন আকরাম


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২১ বিকাল ৫:৫৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব ছাড়ছেন আকরাম খান। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তার সহধর্মিণী সাবিনা আকরাম। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও এ বিষয়ে খুব বেশি কথা বলেননি আকরাম। জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দেবেন তিনি।

আকরাম খান বললেন, ‘আসলে আমি আজ কথা বলতে চাইনি। আপনারা এখানে চলে এসেছেন, তাই কিছু বলতে হবে। আমরা পারিবারিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু গত ৮ বছর ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছিলাম। আমাদের মাননীয় বোর্ড সভাপতি, যিনি আমার অভিভাবক, তার কাছ থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। যত খারাপ বা ভালো সময় গিয়েছে সবসময় তিনি আমার সাথে ছিলেন। উনার সাথে আলাপ করে কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।’

সঙ্গে যোগ করেন আকরাম, ‘বোর্ড সভাপতির সাথে কথা বলার আগে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কিছু বলতে পারব না। আপনারা এখানে এসেছেন, আপনাদের এটাই বলার আছে।’

২০১৪ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হন আকরাম। তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে দেখা যায় তাকে। যদিও মাঝে একবার কিছুদিনের জন্য এই দায়িত্বে ছিলেন না তিনি। আবার বসেন একই চেয়ারে। কিন্তু গত কিছুদিন ধরেই এই কাজটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না তিনি। সমালোচনার তোপেও ছিলেন।

সব মিলিয়ে পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে চাইছেন আকরাম। তার আগে কথা বলতে চান পাপনের সঙ্গে।

আকরাম বলেন, ‘আমি তিনটার দিকে একবার কল করেছি। উনি (পাপন) সাড়া দেননি। হয়ত যে কোনো সময় কল ব্যাক করবেন। কল ব্যাক করলেই আমি আলোচনা করে নেবো। কালকে বোর্ডে তো উনার সাথে দেখা হবেই। হ্যাঁ, পারিবারিক কারণেই। অনেক বছর ধরে এখানে ছিলাম। এখানে মানসিক-শারীরিক স্ট্রেন্থের দরকার আছে। সবকিছু মিলিয়েই একটু ব্রেক চাচ্ছি।’

বোর্ড সভাপতি আকরামকে দায়িত্বে থেকে যেতে বললে কী সিদ্ধান্ত নেবেন তিনি? আকরামের ব্যাখ্যা, ‘এটা উনার সাথে আলাপ করে। এখন এ ব্যাপারে কিছু বলতে চাই না। উনার সাথে আলাপ করেই আপনাদের জানাব।’

এমএসএম / এমএসএম

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র