ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ফিরে এলো প্রাণচাঞ্চল্যতা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-১২-২০২১ রাত ৯:৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করেছেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা গ্রহণ, শিক্ষা কার্যক্রমের গতিশীলতা আনা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য বজায় রাখার প্রচেষ্টাসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, দু’বছর বন্ধ থাকার পরে  মঙ্গলবার থেকে ৫টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ফিরে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছন্দ ফিরে আসতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়কে প্রাণবন্ত করতে আমি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে এবং মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মহান বিজয় দিবস বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ ও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষকবৃন্দ, জনসংযোগ কর্মকর্তা শাহ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রথম সাক্ষাতে আমি আপনাদেরকে বলেছিলাম, “শিক্ষার্থীদের শিক্ষাই আমার প্রধান বিবেচ্য বিষয়”। সেই কাজটি আমি আজকেই শুরু করতে পেরেছি বলে নিজেকে আত্মতৃপ্তবোধ করছি। এ ব্যাপারে আমার শিক্ষকদের সার্বিক সহযোগিতা আছে বলেই তা সম্ভব হয়েছে। কারণ তারা শীতকালীন ছুটি গ্রহণ না করে আজকের পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বরাবরই তা করবেন। ভিসি মহোদয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং শাহজাদপুরবাসী সাধুবাদ জানিয়েছেন।   
 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন