ফ্যানের সাথে ঝুলছিল সদ্য জবি শিক্ষার্থীর লাশ
ফ্যানের সাথে ঝুলছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। মরদেহটি হাতিরঝিল থানা পুলিশ উদ্ধার করেছে। রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছেলেটির নাম মোঃ মেহেবুল্লাহ তৌশিব।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বুধবার (২২ ডিসেম্বর) সকালে দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছেলেটির নাম মোঃ মেহেবুল্লাহ তৌশিব। পিতার নাম মোঃ মেজবা উদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার দক্ষিণ আদমপুরে। সে হাতিরঝিলের মহানগর প্রোজেক্ট এলাকার ৮ নম্বর রোডের ডি ব্লকের ১৯০ নম্বর বাসার ৫ম তলায় তার চাচাতো ভাইয়ের বাসায় থাকতেন। গত এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়। এইচএসসি পরীক্ষার আগেও সে একবার আত্মহত্যা করতে গিয়েছিল। সবসময় হতাশাগ্রস্থ থাকতেন।
২১ ডিসেম্বর রাত আনুমানিক রাত ১১ টা ২০ মিনিটের দিকে ভিকটিমের আপন চাচাতো ভাই মোঃ মঞ্জুরুল আলম রিয়াদ বাইরে থেকে বাসায় এসে দেখতে পান ভিকটিম নাইলন এর রশি দিয়ে ফ্যানের হুকের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মহানগর প্রজেক্টের ওই বাসায় যাই। এসময় ভবনের পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
বাসার লোকজনের বরাত দিয়ে এসআই জানান, ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied