জানালার মেয়ে
জানালার মেয়ে
এস.এম. সোলায়মান
মেয়ে জানালার মেয়ে
কি দেখো এ পানে,
দেখোনা এভাবে ভেসে যাবো
প্রেম সাগরের বাণে।
প্রতিটি বিকালে থাকো বসে
উত্তরের জানালায়,
দেখতে দেখতে হচ্ছি বন্দি তোমার ভালবাসায়।
পর্দা ঢাকা জানালা
রাখো একটু ফাকা,
যেখান থেকে চাঁদমুখ তোমার
সম্পূর্ন যায় দেখা।
মাঝে মাঝে চোখ পড়ে যায়
তোমার মায়াবী চোখে,
ভালবাসি বলি ভাবি
কে আমাকে রোখে।
মাঝে মাঝে দেখে ফেলে
তোমার পরিবারের লোক,
ভয় কিসের দেখবো তোমায়
যা হবে তা হোক।
জানি আমি যোগ্য নোই
তোমার ভালবাসার,
জানি স্বপ্ন ভেঙে যাবে
আমার ভালবাসার।
এমএসএম / এমএসএম
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
Link Copied