তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি
বাংলাদেশ ক্রিকেট লিগের চলমান আসরের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে ব্যক্তিগত শতক তুলে নেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। আজ (বুধবার) ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল হান্ড্রেডের স্বাদ পেয়েছেন হৃদয়।
৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। যদিও পরে আর ইনিংসটাকে টানতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৮৭ বল খেলে ২১৭ রানে থামেন তিনি। ধৈর্যশালী ব্যাটিংয়ে ১৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান হৃদয়। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ম্যাচে এর আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের সেঞ্চুরির কল্যাণে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৮ রান সংগ্রহ করেছে। ১৬ রান নিয়ে ফরহাদ রেজা ও ১ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯৩ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!