ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সরিষা চাষে রায়গঞ্জে কৃষকের মুখে হাসি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ৩:৪১

হলুদের ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া মাঠ। কী অপরূপ সরিষার খেত! যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে।

 রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে  ২,৬৫০ হেক্টর গত মৌসুমে, চলতি মৌসুমে ৪,০৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।আরও অনেক জমিতে কৃষকরা সরিষার চাষ করবেন। সরিষা বিক্রি করে এবার কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন উপজেলা কৃষি অধিদফতরের কর্মকর্তারা।সরেজমিনে বুধবার (২২ ডিসেম্বর)  চান্দাইকোনা  ইউনিয়নের রুদ্রপুর গ্রামে সরিষার এমনি খেত দেখা যায়।

রুদ্রপুর গ্রামের সরিষা চাষি আলাউদ্দীন  হোসেন জানান, তিনি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ২,০০০টাকা করে। ফলন ভালো হলে বিঘাপ্রতি ৬ থেকে ৭ মণ সরিষা আসবে। গত বছর প্রতি মণ সরিষা বিক্রি করেছেন ২,৮০০-৩,২০০ শত- টাকায়।তিনি আরো জানান, এ বছর তিনি রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডি এ পি ও ১০ কেজি এম ও পি সার পেয়েছেন। সরকারের এই সহায়তায় এবছর তিনি সরিষা চাষে উদ্ভদ্দ হয়েছেন।বাজারদর ভালো পেলে এবারও তিনি সরিষা বিক্রি করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা। সরিষার ফুল আসে এক মাস পর। দেড় মাস পর ফুলে সরিষা ধরে। চাষের তিন মাস পর সরিষা পরিপক্ব হয়।

রায়গঞ্জ  কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম   বলেন,  সরিষার জমি তে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সঠিক কীটনাশক ব্যবহার করতে হয়। 
এঁটেল মাটিতেও সরিষা চাষ হয়। এঁটেল-দোঁআশ মাটিতে সরিষার চাষ সব থেকে ভালো হয়।সঠিক পরিচর্যা পেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার রায়গঞ্জে সরিষার  ফলনের সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২