বশেমুরকৃবি’তে টেকসই সার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের “টেকসই সার ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে কর্মশালাটি “সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব” প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন হয়।
সভায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব প্রকল্পের কান্ট্রি লিড প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. ইমরুল কায়েস। ড. মোঃ আরিফুর রহমান খান এর সঞ্চালনায় সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
উপাচার্য টেকসই সার ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে বিজ্ঞানী ও কৃষকদের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবর্তিত জয়বায়ু পরিস্থিতি মোকাবেলা করে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় বশেমুরকৃবি সে বিষয়ে নিরলস গবেষণা করছে। “সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব” প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভিলেজ খ্যাত গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর গ্রামের কৃষকদের নাইট্রোজেন সারের দক্ষ ব্যবহারে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিক্ষক প্রতিনিধিসহ কর্মশালায় উপস্থিত সকল বক্তাগন সঠিক মৃত্তিকা ও সার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সঠিক গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জোর সুপারিশ করেন। টেকনিক্যাল সেশনে বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরী এবং অম্লীয় মাটিতে চুন প্রয়োগের উপর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে টোকনগর গ্রামের প্রায় ৬০ জন কৃষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মীসহ প্রায় ১২৫ জন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied