ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনার বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:৯

করোনার বুস্টার ডোজ নিতে কোন নিবন্ধনের প্রয়োজন নেই, খুব শীঘ্রই সারাদেশে ২য় ডোজ নেয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এক্সিউটিভ গ্রীণটেক্স কারখনায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে গণমাধ্যমকর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।

এছাড়াও তিনি বলেন, বুস্টার দিতে টিকার কোন সংকট দেখা দিবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই গ্রাম পর্যায়েও টিকা নেয়া মানুষ বুস্টার ডোজ পাবে।
আরো বলেন, আমাদের আইটি টিম সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে করোনার বুস্টার ডোজের তথ্য আপডেট  করছে। হয়তো কয়েকদিনের মধ্যে আইটি ডিপার্টমেন্টের কাজ শেষ হয়ে গেলে পর্যায়ক্রমে যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের কাছে এসএমএস চলে যাবে।

তবে এখানে প্রথমে সম্মুখসারীর করোনা যুদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। এজন্য সাধারণ মানুষের আরো কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।

পরে ১ম ডোজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় অংশ নেন তিনি।সেখানে বলেন, ওমিক্রন ভাইরাসটি সংক্রমণ দ্রুত ছড়ায় এজন্য হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহার করে কারখনায় শ্রমিকদের কাজ করার শতভাগ পরিবেশ তৈরি করার পরামর্ষ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা: বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা: মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রনয় ভূষণ দাস।এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে এস্ট্রোজেনিকার করোনার ১ম ডোজ টিকা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়