ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মেয়রের অনুরোধে অগ্নিনির্বাপণ গাড়ি দিয়ে খেলার মাঠে পানি


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে খেলার মাঠে ধুলা কমাতে অগ্নিনির্বাপণ গাড়ি থেকে পানি দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার কাচারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের পাশের মাঠে বিজয় নাইট টূর্ণামেন্ট-২০২১ নামে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার উদ্বোধনী ম্যাচের আগে সকাল ১১ টায় মাঠের ধুলা কমাতে অগ্নিনির্বাপণ গাড়ি থেকে পানি দেওয়া হয়। এই সময় বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে মাঠে পানি দিতে দেখা যায়। নিয়ম বহির্ভূতভাবে সরকারি প্রতিষ্ঠানের সেবাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।এই বিষয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সহকারী স্টেশন অফিসার মাইন উদ্দিন বলেন, মেয়রের অনুরোধের কারণে মাঠে পানি দেওয়া হয়েছিল। প্রথমবার অনুরোধ করায় আমরা তা প্রত্যাখান করতে পারিনি। যদিও রাষ্ট্রীয় অনুষ্ঠান ব্যতীত মাঠে পানি দেওয়ার নিয়ম নেই।দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবুকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার