ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে আজিজ হত্যার একমাস পরও মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:৫৯

 আ: আজিজ মিয়া হত্যার দীর্ঘ ১মাস অতিবাহিত হবার পরও নরসিংদী সদর মডেল থানার পুলিশ রহস্যজনক কারনে মামলার প্রধান আসামী সফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করতে পারেনি। 
মামলার বিবরণ থেকে জানা গেছে-নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা আ: আজিজ মিয়ার বাড়ীতে ময়মনসিংহ সদর উপজেলার মৃত্যুঞ্জয় স্কুল রোড মহল্লার আ: হেকিম এর পুত্র মো: সফিকুল ইসলাম একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করত। সে বাড়ির অপর ভাড়াটিয়া রেহেনা বেগমের ঘরে প্রায়ই আসা যাওয়া করতো। এক পর্যায়ে সফিকুল রেহেনা বেগমের মেয়ে কুলসুম বেগম (১৯) এর সাথে মনদেয়া নেয়ার কাজ শুরু করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গেলে বাড়ির মালিক আ: আজিজ মিয়া ভাড়াটিয়া সফিকুল ইসলামকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরই জের হিসেবে সফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রেহেনা বেগমকে সাথে নিয়ে আ: আজিজকে হত্যা করার পরিকল্পনা করে। ঘটনার দিন গত ২৯ নভেম্বর রাতে সকলের অজান্তে সফিকুল ইসলাম আ: আজিজ মিয়ার শয়নকক্ষে খাটের নিচে গিয়ে উৎপেতে লুকিয়ে থাকে। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় সফিকুল ঘরে বিদ্যুতের আলো জ্বালিয়ে আ: আজিজকে ধারালো ছোরা দিয়ে আঘাত করলে আ: আজিজ তাকে ঝাপটিয়ে ধরে ফেলে ডাক চিৎকার শুরু করলে তার ছেলে-মেয়েরা এগিয়ে আসলে এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাবার সময় আ: আজিজের মেয়ে ফাতেমা বেগম, ভাড়াটিয়া সেলিম ও তার স্ত্রী সফিকুলকে ধরে ফেললে সফিকুল তাকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ঘরের বাহিরে অবস্থানরত রেহেনো বেগমকে আটক করে রাখে। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। রেহেনা বেগম পুলিশের সাথে ঘটনার সত্যতা স্বীকার করে। সফিকুল পালিয়ে যাবার সময় তার ব্যবহৃত একটি মোবাইল সেট এবং একটি গেঞ্জি ফেলে রেখে যায়। আ: আজিজকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করার পর গত ৫ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় আ: আজিজ মিয়া মারা যায়। ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নিহতের কন্যার জামাতা মো: জাকির হোসেন বাদী হয়ে সফিকুল ইসলাম ও রেহেনো বেগমকে আসামী করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার ১ মাস অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনক কারনে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আসামী সফিকুল ইসলামকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি সিআইডিতে হস্তান্তর করার জন্য নিহতের পরিবারের পক্ষ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত