মিডিয়া ইন্ডাস্ট্রিতে চৌদ্দগ্রামের তরুন মডেল গাজী রবিন
দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে একের পর সফল মিউজিক ভিডিও তৈরী করে বেশ সাড়া ফেলার পরে এবার একধাপ এগিয়ে বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন তরুন উঠতি মডেল গাজী রবিন। গাজী রবিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের মুক্তিযোদ্ধা শামসুল আলমের পুত্র।
দীর্ঘদিন ধরে মিডিয়ার একের পর মিউজিক ভিডিওতে কাজ করে আসছেন তিনি। বর্তমানে ডিরেক্টর রাজন্য রিফারের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি এবার বড় পর্দায় আসছেন মিউজিক ভিডিও নিয়ে। বাংলাদেশের স্বনামধন্য ইউটিউব চ্যানেল কামরুল মিডিয়া (কধসৎঁষ গবফরধ) নামক ইউটিউব চ্যানেলে আসছে ‘বেসামাল এই মনে’ নামক গান, পরিচালক রাজন্য রিফাতের পরিচালনায় শিল্পী মিজানুর রহমানের একটি রোমান্টিক গান নিয়ে আসছেন তিনি খুব শীঘ্রই। গানটিতে মডেলিংয়ে গাজী রবিনের বিপরীতে নারী মডেল হিসেবে রয়েছে নাফিজা নেহা। এটি তার ২৫তম মিউজিক ভিডিও এবং সামনে আরও কিছু বড় কাজ নিয়ে দর্শকদের সামনে আসবেন ডিরেক্টর রাজন্য রিফাতের সাথে। মিউজিক ভিডিওটি নিয়ে তিনি প্রচন্ড আশাবাদী। তিনি আশা করছেন গানটি দর্শকদের মন কেড়ে নেবে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল