ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২১ সকাল ৯:১

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখার মিশনে ছোটনের দল। সেবার নেপালের কাছে সেমি-ফাইনালে হেরে ছিটকে গিয়েছিলো ভারত। প্রথমবারের মতো শিরোপা মঞ্চে উঠে এসে হারের বিষাদ সঙ্গী হলো তাদের। এ আসরে টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারলো ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছিলো তারা।

বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয় বাংলাদেশ-ভারতের মহারণ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে এবারো তারা ফেভারিট। তাই আসরের শিরোপা ধরে রাখতে চান মারিয়া মান্দারা। ম্যাচের প্রথমে ভারত দাপট দেখালেও দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে পুড়ে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল। শুধু ভাগ্যই সহায় ছিলো না লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান বাংলাদেশের রিপা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করেছে মারিয়া মান্দার দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। বলা যায় ভারতকে তাদের বক্সেই ব্যস্ত রাখেন লাল-সবুজের মেয়েরা। খেলার ১০মিনিট বাকি থাকতে ৮০তম মিনিটে মোগিনির দূরপাল্লার ফ্রি-কিকে ১-০গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে