ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাফজয়ী নারী ফুটবলারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২১ সকাল ৯:৫১

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। বুধবার ভারতের বিপক্ষে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। এই সাফল্যে অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি অভিনন্দন বার্তায় বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় ফাইনালে ভারতকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল লাল-সুবজের দল।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে