ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে ভর্তির পরই অ্যাঞ্জিওপ্লাস্টি হলো পাক ওপেনার আবিদের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১:৫৬

মঙ্গলবার খেলা চলাকালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার আবিদ আলি। এরপর তাকে পাঠানো হয় হাসপাতালে, ধরা পরে তার হৃদযন্ত্রে সমস্যা। সে সমস্যা কাটিয়ে উঠতে এবার তাকে যেতে হলো অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্য দিয়ে। এর ফলে আপাতত সুস্থ আছেন আবিদ আলি।

হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আবিদের করোনারি আর্টারিতে ব্লক আছে। তা সারাতেই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে গতকাল। এরপর থেকে তাকে করাচির হাসাপাতালে ইন্টেন্সিভ কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেমন বলা হয়েছিল, কার্ডিওলজিস্টের পক্ষ থেকে আবিদ আলির প্রতি মুহূর্তের শারীরিক অবস্থা জানানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলকে।

গত মঙ্গলবার প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করছিলেন আবিদ। তখনই প্রথম বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছু পরে আবারও একই জায়গায় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপরই দলের ম্যানেজার আশরাফ আলির তত্বাবধানে তাকে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু পরেই জানা যায় হৃদযন্ত্রের সমস্যায় পড়েছেন আবিদ।

৩৪ বছর বয়সী আবিদ আলি এই ব্যাটার খাইবার পাখতুনের হয়ে নয় হাজারেরও বেশি রান করেছেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে। চলতি মৌসুমের শুরুতে তিনি নাম লেখান সেন্ট্রাল পাঞ্জাব দলে।

এর আগে বাংলাদেশে খেলে যাওয়া সিরিজেও বেশ ছন্দে ছিলেন তিনি। ৩ ইনিংস খেলে একটিতে সেঞ্চুরি ও একটি ফিফটি পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে তাকে ম্যাচসেরা ঘোষণা করা হয়, পরে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনিই। তবে দেশে ফিরে সে সুসময়টা টিকল না তার। আক্রান্ত হলেন হৃদরোগে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে