ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ডিম বিক্রেতা শিশুর আর্মি অফিসার হওয়ার ইচ্ছে!

শিশু রাকিবুলকে সহায়তা করেছেন আক্কেলপুর উপজেলা প্রশাসন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ২:২

মা হারা শিশু রাকিবুল ইসলাম(১৪) মাত্র ৩ বছর বয়স থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাবা কৃষি কাজ করে সংসার চালনা করে। পিতার কষ্ট দেখে পরিবারের অগোচরে পিতাকে সহায়তার জন্য বেছে নেয় ঝুড়িতে করে সিদ্ধ ডিম বিক্রির পথ। ইচ্ছে বড় হয়ে আর্মি অফিসার হওয়ার। থ্যালসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় ও পরিবারের অভাব অনটনের কারণে ২ বছর থেকে বিদ্যালয়ে যাওয়া হয়নি তার।

সিদ্ধ ডিম বিক্রেতা শিশু রাকিবুল ইসলাম (১৪) আক্কেলপুর পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে।শিশু রাকিবুলের ঝুড়িতে করে সিদ্ধ ডিম বিক্রির বিষয়টি উপজেলা প্রশাসনের নজরের আসলে দ্রুততার সাথে রাকিবুলসহ পরিবারের লোকজনদের নিজ কার্যালয়ে ডেকে নেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার বিভিন্ন কর্মকর্তার উপস্থতিতে শিশু রাকিকুল ও তার পরিবারের লোকদের সাথে কথা বলে তাকে স্কুলে ভর্তির ব্যবস্থার পাশাপাশি উপজেলা সমাজ কল্যাণ কমিটির মাধ্যমে আর্থিক ১০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। নিশ্চিত করা হয় তার জন্য প্রতিমাসে জরুরি রক্তের।

শিশু রাকিবুল নতুন বই ও বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি। জানায় বড় হয়ে তার ইচ্ছে আর্মি অফিসার হওয়ার।রাকিবুলের পিতা আব্দুল আলিম জানায়,‘ ছেলের স্বপ্ন পূরণে সে আরো কঠোর পরিশ্রম করবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সহায়তা তাকে আরো উৎসাহ যোগাবে তার ছেলের জন্য। তিনি কৃতজ্ঞ উপজেলা প্রশাসনের প্রতি।’

উপজেলা প্রশাসনের পাশাপাশি শিশু রাকিবুলের পড়াশোনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন মাষ্টার ও বিনামূল্যে তাকে পড়ানোর অঙ্গীকার করেন কেশেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।  

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসান বলেন,‘  শিশু রাকিবুল তার পিতাকে সহায়তা করার জন্য ডিম বিক্রির পথ বেছে নেয়। বর্তমানে তাকে নতুন বই দিয়ে বিদ্যালয়ে ভর্তির পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়েছে। পোষ্ট অফিসে একটি সঞ্চয়ী হিসেব খুলে সেই অর্থ সেখানে জমা করা হয়েছে। পাশাপাশি অনলাইন ব্লাড ব্যাংক জয়পুরহাটের মাধ্যমে তাকে প্রতিমাসে রক্ত পাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ