কুষ্টিয়ায় ট্রাকচাপায় রিক্সাচালক নিহত
কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় ট্রাকচাপায় এক ব্যাটারি চালিত রিক্সাচালক নিহত হয়েছে। এঘটনায় কিছুদূরে ট্রাক আটকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে ট্রাক চালককে। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তার ওপরেই রিক্সাচালক রিক্সার ওপরে বসে ছিলেন। এমন সময় কুষ্টিয়া শহরের দিক থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে রিক্সার সঙ্গে ধাক্কা দেয়।
এসময় রিক্সাচালক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্সা চালক। দুর্ঘটনার বিপদ বুঝতে পেয়ে সড়কের ডানপাশ দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে ঘাতক ট্রাকচালক। এসময় কিছুদূরে মতিমিয়ার রেলগেটের কাছে তাকে আটকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে আহত ট্রাকচালক জীবন হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ট্রাকচালকের বাড়ি কুষ্টিয়ার খাজানগরে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিক্সাচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied