স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিনের ব্যাপক গণসংযোগ
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এলাকায়। তবে নৌকার প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সরেজমিন দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমিন নির্বাচনি প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমিনের আনারস মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী। অবহেলিত পাটিকাবাড়ি ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত আমার সমর্থক-কর্মীরা আ. লীগের মনোনীত প্রার্থী ও কর্মী-সমর্থকদের দ্বারা বাধা ও হুমকির শিকার হচ্ছেন।
তবে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
Link Copied