ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিসাসের সভাপতিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার হুমকি


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৩:৩৩
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী হলো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের  ফাতেমা-তুজ-জিনিয়া। তিনি জাতীয় দৈনিক ডেইলি সান ও অনলাইন নিউজ পোর্টাল  দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি। 
 
এই ঘটনায় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রী। 
 
জিডিতে ফাতেমা-তুজ-জিনিয়া জানিয়েছেন, "শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে আমি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামপাড়া থেকে রিকশাযোগে নবীনবাগ ফিরছিলাম। আনুমানিক রাত ৮টা ১৫ এর দিজে ডিসি অফিস এবং পৌরসভার মাঝের প্রধান সড়কে দুজন ব্যক্তি বাইক নিয়ে জোরপূর্বক আমার রিকশা থামায়। যাদের মধ্যে বাইকের পেছনে থাকা ব্যক্তির হাতে ব্যাডমিন্টন/টেনিস'র র‍্যাকেট ছিল। এসময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে বাইকে উঠানোর চেষ্টা করে। তারা সিভিল পোশাকে থাকায় আমি তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে আমাকে হুমকি প্রদান করে। এসময় আমি আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে দৌড়ে নিকটস্থ কাশফুল রেস্টুরেন্টে আশ্রয় নেই৷ এমন পরিস্থিতি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।"
 
এ বিষয়ে  জিনিয়া বলেন, "কারা এ ধরনের কাজ করেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা বলতে পারছি না।তবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থাকায় অনেক সময় অনেকের বিরুদ্ধেই সংবাদ লেখা হয়। তাদের মধ্যে থেকে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে ধারণা করছি।"
 
জিডির বিষয়টি  নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, "ওই শিক্ষার্থী সাধারণ ডায়েরি করার পরপরই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।"
 
সার্বিক বিষয়ে জানতে চাইলে বশেমুরবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. রাজিউর রহমান  বলেন, "আমরা ঘটনাটি জেনেছি। ওই শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে