খুলনার মঞ্জুকে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি
খুলনা মহানগর বিএনপির সদ্য বিদায়ী সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে।’একইসঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর জায়গায় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অমিত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সিনিয়র নেতাদের সমালোচনা করেন মঞ্জু। তিনি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি পুনরায় মুল্যায়নের দাবি জানান। এই কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হওয়ার চিঠি কিছুক্ষণ আগে পেয়েছি। তবে, কেন উনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু জানি না।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা