ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এলাকার অসহায় মানুষগুলো ভালো থাকলেই আমার সুখ - আজিজুল ইসলাম আজিজ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৪:৩

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল এর দিক নির্দেশনায় ৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম আজিজ এর  নেতৃত্বে সুসংগঠিত হয়েছে ৫০ নং ওয়ার্ডের যুবকরা। শুধু মাত্র যুবলীগকে সু সংগঠিত করা নয় সমাজ সেবায় আজিজুল ইসলাম অনেক জনপ্রিয়। নিজ ওয়ার্ডের বেকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মসজিদ, এতিমখানা ও মাদ্রাসায় অনুদান দেওয়াসহ বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। করোনা কালীন সময়ে তিনি নিজ ওয়ার্ডের অসংখ্য অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া জন সচেতনা ও করোনা মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মাক্স, স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। 
৫০ নংওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম আজিজ জানান, বাঙ্গালী জাতির স্বপ্নস্রষ্ঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ি সাধারণ মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি। যুবলীগের একজন কর্মী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষকে আমার সাধ্যমত সহায়তা করার চেষ্টা করি। তবে সাধারণ মানুষকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যখন দেখি একজন অসহায় মানুষ আমার আমনে একটু হাসে আমার ভালো লাগে। নিজ ওয়ার্ডের সাধারণ মানুষ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে আমাকে যদি সেবা করার সুযোগ করে দেয় আমি অবশ্যই ওয়ার্ডের সকল ধরণের উন্নয়ন কাজ করার চেষ্টা করবো। আমার এলাকার অসহায় মানুষগুলো ভালো থাকলেই আমার সুখ। এজন্য আমি সকলের কাছে দোয়া প্রত্যাশা করি। 

এমএসএম / এমএসএম

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার