হৃদরোগে আক্রান্ত হয়ে লেবাননে বাংলাদেশির মৃত্যু
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে জুনি জেলার সেন্ট লুইস হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মৃতদেহটি হাসপাতালের হিমঘরে আছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোক্তার হোসেনের শোকাহত পরিবার তার মরদেহ অতিদ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে। যাবতীয় কার্যাবলি শেষে তার মরদেহ সীমিত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে।
জানা যায়, চার কন্যার জনক মুক্তার হোসেন ২০১৩ সালে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান। বৈধভাবে কাজ করতেন তাবারজা এলাকার একটি আবাসিক হোটেলে। হোটেলে কর্মরত অবস্থায় ১৭ ডিসেম্বর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা দ্রুত তাকে জুনির সেন্ট লুইস হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মোক্তার হোসেনের মৃত্যু হয়। তার মৃত্যুতে নিজ এলাকা সহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চলতি মাসে বিভিন্ন ঘটনায় লেবাননে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা