ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরের ১০ ‍ইউপিতে ভোটগ্রহণ চলছে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ৩:৩১

আজ রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইউনিয়নগুলো হলো-কায়েমপুর, গাড়াদহ, পোতাজিয়া, রূপবাটি, গালা, বেলতৈল, খুকনী, কৈজুরী, নরিনা ও জালালপুর। নির্বাচন অবাধ ও সুষ্টুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন অবাধ ও সুষ্টুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষনিক নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা না করা পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিবিজি, পুলিশ ও র‌্যাব সদস্যগন দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভোট কেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছেন।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া   ১০টি ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৭৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলার ১০টি ইউনিয়নের ১৩৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৯  হাজার ৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৭৫৯ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩০৪ জন। 

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন