ধামইরহাটে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে ৮ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন
নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনার কাজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬টি ইউনিয়নে ব্যালটে ও ২টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ করা হয়।
ধামইরহাট ইউনিয়নে হরিতকীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন জানান, ইভিএম এ ভোট হওয়ায় দ্রুত ভোটের কাস্ট করা সম্ভব হচ্ছে এবং ডিজিটাল পদ্ধতিতে ভোট দিয়ে অনেকেই স্বাচ্ছন্দবোধ করছে।
অপরদিকে উমার ইউনিয়নে অমরপুর সপ্রাবি’ কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তথ্য প্রযুক্তি যুগে ইভিএম একটি আধুনিক ভোট গ্রহণ পদ্ধতি, ভোটারগণকে অতিআনন্দে ভোট প্রদান করতে দেখা গেছে এবং সবচেয়ে বড় বিষয় ফলাফলে শতভাগ স্বচ্ছতা রয়েছে ইভিএমে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৪স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ধামইরহাট উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে ষ্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছিল। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সাদা পোষাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত অবস্থায় দেখা গেছে।
ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত দায়িত্ব সকল পুলিশ বাহিনী, আনসারসহ, র্যাব-বিজিবি ও সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব করায় সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন