বিপিএলের প্লেয়ার্স ড্রাফট দুপুর ১২টায়
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বিপিএলের অষ্টম আসর শুরুর আগে আজ সোমবার (২৭ ডিসেম্বর) হবে খেলোয়াড় ড্রাফট। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। এই ড্রাফট থেকে স্কোয়াড তৈরি করবে অংশগ্রহণকারী ৬ দল।
এই ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার। যেখানে ড্রাফট লিস্টে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে বড় কোন তারকা ক্রিকেটারের নাম নেই।
যদিও ড্রাফটের আগে ‘সরাসরি’ সাইনিংয়ে বেশ কয়েকটি দল তারকা কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে। তবে নাসুম আহমেদ, তাসকিন আহমেদরা ড্রাফটের আগে ‘সরাসরি’ দল পেলেও ড্রাফটে উঠতে হয়েছে বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং দেশসেরা ওপেনার এবং বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। সমর্থকরা টি স্পোর্টস এবং গাজী টিভিতে সরাসরি দেখতে পারবেন।
বিপিএলে এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত। দ্বিতীয় ভাগ ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ২৫ থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। ‘সি’ ক্যাটাগরির যারা আগে ১৮ লাখ টাকা করে পেতেন, এবার তাদের দেওয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ এবং সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!