করোনায় জায়েদ খানের মায়ের মৃত্যু
অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা রত্নগর্ভা শাহিদা হক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তিনি জানান, মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মা করোনায় আক্রান্ত হন৷ শারীরিক অবস্থা জটিল হলে মাকে হাসপাতালে ভর্তি করি। ২০ ডিসেম্বর আইসিইউতে ছিলেন।
সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে জায়েদ খান ফেসবুকে লেখেন, ‘মা আর নেই। আজ সকাল ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ-তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মার জন্য দোয়া করবেন।’
তিনি জানান, করোনা ছাড়াও তার মা কিডনি জটিলতায় ভুগছিলেন।
জামান / জামান
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!