ঢাকায় খেলবেন মাহমুদউল্লাহ, ড্রাফটের আগে যেমন হলো ৬ দল
আজ (সোমবার) দুপুর ১২টা থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। তার আগে সকালে জানা গেলো অংশগ্রহণকারী ছয় দলের অটো চয়েজ হিসেবে নেওয়া খেলোয়াড়দের তালিকা।
অনানুষ্ঠানিক খবরে আগেই জানা গিয়েছিল, পাঁচটি দলের অটো চয়েজ হিসেবে ডাক পাওয়া দেশি খেলোয়াড়দের নাম। সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম।
রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।
তবে শোনা গিয়েছিল, বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে দলে নিতে পারে ঢাকা। কিন্তু দলটি যখন বিসিবির অধীনে চলে গিয়েছে, তখন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে দলে নেওয়াই হয়তো অধিক যুক্তিযুক্ত ভেবেছেন কর্তাব্যক্তিরা। যে কারণে ড্রাফটের আগে দল পেলেন মাহমুদউল্লাহ।
এছাড়া আগেই কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে দলগুলোর নাম কী হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি আয়োজকরা।
অটো চয়েজ হিসেবে একজন করে দেশি খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশি এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।
অন্যদিকে ঢাকা ও কুমিল্লা কোনো বিদেশিকে দলে ভেড়ায়নি। তারা ড্রাফট থেকে সংগ্রহ করবে স্কোয়াডে বাকি ২১ জন খেলোয়াড়। সবমিলিয়ে নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে তারা। এ নিয়ম মেনেই সোমবার ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
দেখে নিন ড্রাফটের আগে ছয় দলের অবস্থা
খুলনা
দেশি - মুশফিকুর রহিম
বিদেশি- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নবীন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা)
বরিশাল
দেশি - সাকিব আল হাসান
বিদেশি - মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)
চট্টগ্রাম
দেশি - নাসুম আহমেদ
বিদেশি - বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
কুমিল্লা
দেশি - মোস্তাফিজুর রহমান
বিদেশি - নেই
ঢাকা
দেশি - মাহমুদউল্লাহ রিয়াদ
বিদেশি - নেই
সিলেট
দেশি - তাসকিন আহমেদ
বিদেশি - দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন অ্যালেক্সান্ডার।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!